ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ

মে মাসের প্রথম ১৯ দিনেই দেশে এলো ২৪৮ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

  • প্রকাশের সময় : May 20, 2026 ইং
মে মাসের প্রথম ১৯ দিনেই দেশে এলো ২৪৮ কোটি ডলারের বেশি রেমিট্যান্স ছবির ক্যাপশন:
ad728

চলতি বছরের মে মাসের প্রথম ১৯ দিনেই দেশে এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ হাজার ৪৭৮ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।

বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আরিফ হোসেন খান

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, শুধু মঙ্গলবারই দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৯০২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের মে মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ৪৮ শতাংশ।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ মে পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে তিন হাজার ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল দুই হাজার ৬৩৩ কোটি ডলার।

সে হিসেবে, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে একই সময়ে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে প্রায় ৩৮ দশমিক ৫০ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ এবং সরকারের বিভিন্ন প্রণোদনা কার্যক্রমের ফলে দেশে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Iqbal Hossain

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Iqbal Hossain

Iqbal Hossain

দেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

দেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

ad300