ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ

দেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

  • প্রকাশের সময় : May 24, 2026 ইং
দেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা ছবির ক্যাপশন:
ad728

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে উদ্‌যাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, কক্সবাজার জেলার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।

তিনি আরও জানান, আগামী ২৭ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন, যা ৯ জিলহজ। এর পরদিন ১০ জিলহজ, অর্থাৎ ২৮ মে দেশব্যাপী উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় কমিটির সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Iqbal Hossain

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Iqbal Hossain

Iqbal Hossain

পল্লবীতে শিশু রামিসা হত্যা: পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারে

পল্লবীতে শিশু রামিসা হত্যা: পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারে

ad300