ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ

পল্লবীতে শিশু রামিসা হত্যা: পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশের সময় : May 21, 2026 ইং
পল্লবীতে শিশু রামিসা হত্যা: পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রী তারেক রহমান
ad728

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি পল্লবীতে রামিসার বাসায় যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এর আগে একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার গত মঙ্গলবার সকালে বাসা থেকে বের হওয়ার পর পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা তাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পরে খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। একইসঙ্গে বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। তবে সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার অভিযুক্তকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।


নিউজটি আপডেট করেছেন : Iqbal Hossain

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Iqbal Hossain

Iqbal Hossain

১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান ‘টাইম’র

১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান ‘টাইম’র

ad300