ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ

হাইফায় গাড়ি বিস্ফোরণ: নিহত ১, একই দিনে নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : May 27, 2026 ইং
হাইফায় গাড়ি বিস্ফোরণ: নিহত ১, একই দিনে নারীর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর আফুলায় একটি গাড়ি বিস্ফোরণের ঘটনায় অন্তত এক ব্যক্তি নিহত হয়েছেন। একই দিনে শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুটি ঘটনাকেই গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আফুলায় একটি গাড়ি বিস্ফোরণের খবর পায় ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চিকিৎসক দল।

সেখানে প্রায় ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর আহত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে তাকে হা-এমেক মেডিক্যাল সেন্টারে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই এলাকায় অভিযান চালায় পুলিশ। বিস্ফোরণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা। পুলিশের প্রাথমিক ধারণা, এ বিস্ফোরণের পেছনে অপরাধমূলক উদ্দেশ্য থাকতে পারে।

এদিকে একই দিনে আফুলার একটি অ্যাপার্টমেন্ট থেকে প্রায় ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে সন্দেহজনক হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শহরের তিন বাসিন্দাকে আটক করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে নিহত নারীর স্বামীও রয়েছেন।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশজুড়ে সহিংস অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে। আফুলার এই দুই ঘটনাও সেই উদ্বেগজনক পরিস্থিতির অংশ বলে মনে করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Iqbal Hossain

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Iqbal Hossain

Iqbal Hossain

পল্লবীতে শিশু রামিসা হত্যা: পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারে

পল্লবীতে শিশু রামিসা হত্যা: পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারে

ad300